Read Time:1 Minute, 21 Second
তাওসিফ এন আকবর
journalist
পিরোজপুরের ইন্দুরকানীতে স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সংগঠনটির এর বার্ষিক কর্মসূচির অংশবিশেষ চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার উপজেলার সাতঘর,খোলপটুয়া গ্রামের অসহায় ২০ টি পরিবার সংগঠনটির উপহার পেয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থার সংশ্লিষ্টদের একজন মুখপাত্র।তিনি আরও জানান এরকম আয়জন ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি জানান,এজাতীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম স্থানীয় অসহায় মানুষদের জন্য আশার আলো হয়ে দেখা দেয়।বিত্তবানদের উচিত এসকল স্বেচ্ছাসেবীদের সাথে হাতে হাত মিলিয়ে তাদেরকে সহযোগিতা্র মাধ্যমে অসহায় মানুষদের পাশে থাকা।
Please follow and like us:
