ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভুয়া চিকিৎসকসহ দুই ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার পুটিয়াখালী মিরের হাট বাজার সংলগ্ন আদাখোলা এলাকার নোভা মেডিকেল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার ভুয়া ডাক্তার আব্দুল আজিজের ছেলে মো. নাঈম খান (২৩) ও তার সহযোগী টেকনোলজিস্ট পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর থানার পাকুড়িয়া এলাকার সুকুমার মণ্ডলের ছেলে সুশান্ত মণ্ডল (২৩)। তবে রিপোর্ট খেলা পর্যন্ত তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ জারি করেনি ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আাবুল খায়ের মাহমুদ উপস্থিত ছিলেন।
কৃতজ্ঞতা
সময়নিউজ.টিভি
