করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে রাজধানীর মহানগর দক্ষিন আওতাধীন সদর ঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ কয়েক হাজার দুস্থঃ মানুষের মাঝে সেহেরী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, আল-নাহিয়ান খান জয়। এছাড়াও ছিলেন মহানগর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ, মহানগরের থানা ও ওয়ার্ডের ইউনিট প্রধানগন ও বিভিন্ন নেতাকর্মী।
প্রথম রমজান থেকেই করোনা ভাইরাসের কারনে অসহায় ও দুস্থ মানুষদের প্রতিদিন সেহেরী ও ইফতার বিতরন করে যাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ। এটি একটি ছাত্রলীগের স্বনামধন্য জয় জয়কার হিসেবে পেয়ে যাচ্ছেন। তারা সম্পুর্ন রোজায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন, এমন ঘোষনা দেন, বাংলাদেশ ছাত্রলীগ।
তারই পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ ইউনিট এমন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
