তাওসিফ এন আকবর
Journalist
পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াতিম ছাত্রদের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রভাতী” ইফতার আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। মঙ্গলবার (২৭ শে এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুরের কির-আতুল কুরআন মুজাহিদীয়া কওমী মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ইয়াতিমদের সাথে এ আনন্দ ভাগাভাগি করে নেয় স্থানীয়ভাবে ব্যাতিক্রমী আয়োজনের মাধ্যমে আলোচিত এ স্বেচ্ছাসেবী সংগঠনটির স্বেচ্ছাসেবীগণ।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ইন্দুরকানী সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লাভলু,স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুর রহমান টুটুল ও ইয়াতিমখানা সঙ্গশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষকগণসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কগণসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে নানাভাবে সহযোগিতার মাধ্যমে আয়োজনকে সাফল্যমন্ডিত করেন।
