পিরোজপুরের ইন্দুরকানীতে সাইদখালী চরে রক্তবিন্দু’র বাস্তবায়নে এইচডিটি’র স্যালাইন বিতরণ করা হয়েছে। উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী চরে স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচ ডি টি) এর অর্থায়নে ডায়রিয়া থেকে বাঁচার জন্য এ খবার স্যালাইন বিতরণ করা হয়।
সাইদখালী বাজাররের পাশ দিয়ে বয়ে যাওয়া কচা নদীতে গত ৪০ বছর আগে জেগে উঠা চরে এখন সহস্রাধিক নিম্ন আয়ের মানুষের বাস।চারদিক থেকে নদীবেষ্টিত এই চরে বিশুদ্ধ খাবার পানির কোনো উৎস নেই বললেই চলে।তাই এখানে ডায়রিয়ার প্রকোপ এর সম্ভাবনা অধিকতর।এসকল দিক বিবেচনায় সেখানে এ খবার স্যালাইন বিতরণ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এই পুরো আয়োজনে সহযোগিতায় ছিল হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচ ডি টি) এবং রক্তবিন্দু- ইন্দুরকানী ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে বিতরণ কার্যক্রম বাস্তবায়নে কাজ করেছে এর সমন্বয়ক মেহেদী হাসান বাবু, রাজিবসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীগণ।
