পিরোজপুরের ইন্দুরকানীতে সাইদখালী চরে রক্তবিন্দু’র বাস্তবায়নে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী চরে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এর এর সহযোগীতায় ডায়রিয়া থেকে বাঁচার জন্য এ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
সাইদখালী বাজাররের পাশ দিয়ে বয়ে যাওয়া কচা নদীতে গত ৪০ বছর আগে জেগে উঠা চরে এখন সহস্রাধিক নিম্ন আয়ের মানুষের বাস।চারদিক থেকে নদীবেষ্টিত এই চরে বিশুদ্ধ খাবার পানির কোনো উৎস নেই বললেই চলে।তাই এখানে ডায়রিয়ার প্রকোপ এর সম্ভাবনা অধিকতর।এসকল দিক বিবেচনায় সেখানে এ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিনিধি ও ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল।
রক্তবিন্দু- ইন্দুরকানী ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে বিতরণ কার্যক্রম বাস্তবায়নে কাজ করেছে শ সংগঠনটির উপদেষ্টা আহাদুল ইসলাম শিমুল, সমন্বয়ক মেহেদী হাসান বাবু, স্বেচ্ছাসেবী তাওসিফ এন আকবর।
