তাওসিফ এন আকবর
earth journalist & fact checker
দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছিলো পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার নির্ধারিত ইউনিয়নসহ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন। যা আগামী ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
পিরোজপুর জেলার যেসব ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন হবেঃ
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া, নদমূলা-শিয়ালকাঠী, তেলিখালী, ধাওয়া ও গৌরিপুর ইউনিয়ন। ইন্দুরকানী উপজেলার বালিপাড়া। সদর উপজেলার কদমতলা, কলাখালী, টোনা, শারিকতলা ইউনিয়ন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা ও হলতাগুলিশাখালী ইউনিয়ন। নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী ও স্বরূপকাঠী ইউনিয়ন। কাউখালী উপজেলার আমড়াজুড়ি ও কাউখালী সদর ইউনিয়ন। নাজিরপুর উপজেলার মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া ইউনিয়ন।
বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে গত ১১ এপ্রিল এসব জায়গায় ভোট গ্রহণের হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।
তথ্য কৃতজ্ঞতা
ittefaq
