Read Time:1 Minute, 3 Second
ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২২তম ডিনের দায়িত্ব গ্রহণ করেছেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর এইচ এ এন এম এরশাদউল্লাহ স্যার। সদ্য বিদায়ী ডিন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান স্যার নতুন ডিন স্যারকে দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভুক্ত আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
Please follow and like us:
