আসাদুজ্জামান মিলন শরণখোলা বাগেরহাটঃ
শ্বশুরের কবর সংস্কার করার সময় হার্ট ষ্ট্রোক করে মৃত্যুর কোলে ঢুলে পড়েন জামাতা সেলিম পহলান (৫৫)। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শরণখোলা উপজেলা কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা কবর স্থানে। মৃত সেলিম পহলান শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও তার পারিবারিক সূত্রে জানাগেছে, সেলিম পহলান ওই সময় মুক্তিযোদ্ধা কবরস্থানে নির্মান শ্রমিকদের নিয়ে তার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা হেমায়েত খানের কবর সংস্কারের কাজ করাচ্ছিলেন। নির্মান শ্রমিক ফারুক পহলান জানান, সে আমাদের সাথে কথা বলছিলেন, হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে যায় । আমরা সকলে মিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে তার পুত্র আরিফুল ইসলাম নয়ন জানিয়েছেন। সোমবার আসর নামাজবাদ স্থানীয় রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
Read Time:1 Minute, 37 Second
Please follow and like us:
Average Rating
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
