আসাদুজ্জামান মিলন, শরণখোলা , বাগেরহাটঃ
গভীর সমুদ্রে মৎস্য আহরণ করতে গিয়ে শীতের তীব্রতায় হতদরিদ্র মৎস্যজীবী হাবিব খলিফার (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে । সোমবার উপজেলা সদর সংলগ্ন উত্তর কদমতলা গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।
সমুদ্রে মাছ ধরার সময় শনিবার রিকালে শীতের তীব্রতায় সে অসুস্থ হয়ে পড়ে। সহযোগী জেলেরা তাকে প্রথমে শরণখোলা ও পরে খুলনা হাসপাতালে নিয়ে যায়। রবিবার রাতে সেখানে তার মৃত্যু ঘটে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে ।
সহযোগী মৎস্যজীবী ধলু মোল্লা জানান, উপজেলা সদর রায়েন্দা বাজারের মহাজন ফিরোজ আহম্মেদ এর এফ,বি মা বাবার দোয়া ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলে হাবিব খলিফা অসুস্থ হয়ে পড়লে মাছ ধরা বন্ধ করে তারা শরণখোলায় ফিরে আসেন। হতদরিদ্র মৎস্যজীবীর মৃত্যুতে তার অসহায় পরিবারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
