আসাদুজ্জামান মিলন,শরণখোলা বাগেরহাট ঃ
৩০ ফুট উঁচু গাছ থেকে পড়ে হতদরিদ্র শ্রমিক মিলন রায়ের (৪৫) মর্মান্তিক মৃত্যু ঘটেছে । পারিশ্রমিকের বিনিময় প্রতিবেশির গাছের ডাল কাটতে গিয়ে শুক্রবার দুপুরে শরণখোলায় উপজেলার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক দিনমজুর মিলন রায় ঐ গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে ।
নলবুনিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার জানান, একটি উঁচু শিরিস গাছের ডাল কাটার সময় অসাবধানতা বশত সে নীচে পড়ে যায় । সহযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । খুলনা যাবার পথে তার অবস্থার অবনতি হলে পথিমধ্যে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু ঘটে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইয়েদুর রহমান জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ঐ দিন মজুরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই রাতে লাশের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে ।
