আসাদুজ্জামান মিলন, বাগেরহাটঃ
বাগেরহাটের ৭৪ টি ইউনিয়নে নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । প্রশাসন ও জনগনের সম্মিলিত প্রয়াসের কারনে এ নির্বাচনে বাগরেহাটের কোথাও কোন কোন প্রাণ হানির ঘটনা ঘটেনি। পুলিশ ও জনগন সম্মিলিত ভাবে কাজ করলে সমাজের যে কোন বিশৃঙ্খলা দমন করা সম্ভব এটা তার প্রকৃষ্ট উদাহরণ। রবিবার বিকালে শরণখোলা থানা পুলিশের আয়োজনে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আরিফুল হক পিপিএম এ কথা বলেন ।
উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইয়েদুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন,ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, ইউপি সদস্য শাহজাহান বাদল ও আলমগীর তালুকদার ।
পুিলশ সুপার তার বক্তব্যে বলেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি চলছে । তাই মাদক নির্মূলে সবাই কে একযোগে কাজ করতে হবে। এ ব্যাপারে তিনি জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভ্থমিকা রাখার আহবান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে মিলে শরণখোলা কে মাদকমুক্ত উপজেলা ঘোষনা করি । উপস্থিত নেতৃবৃন্দ, মাদকসেবীদের পাশাপাশি মাদকের গডফাদারদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
সভায়, ঝালকাঠিতে সুগন্ধা নদীতে লঞ্চের অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় ।
