Read Time:1 Minute, 12 Second
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এ উপলক্ষে আনন্দ মিছিল করেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বের হয়ে প্রেস ক্লাব এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দরা অংশ নেন।
এসময় নগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ , ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে বক্তব্য প্রদান করেন।
Please follow and like us:
