সম্মিলিত রমনা থানা ও শাহবাগ থানা আওতাধীন ১৯,২০,ও ২১ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উপলক্ষে শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারন সম্পাদক পদপ্রার্থী আবুল কাশেম এর নেতৃত্বে বিশাল মিছিল সভা স্থলে উপস্থিত হন।
শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক পদপ্রার্থী আবুল কাশেম এর আগে শাহবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা মেডিকেল ইউনিট স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহবাগ থানা আওয়ামী লীগ ও তার অন্তর্ভুক্ত ওয়ার্ডের আজকের যে সম্মেলন, দুর্দিনে মাঠে ময়দানে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন তারা যেন তাদের সঠিক মূল্যায়ন পায়। ঢাকা মেডিকেল ইউনিট স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে এ দুর্দিনে লড়াই সংগ্রামে দীর্ঘদিন রাজনীতি করে আসছি।
তিনি আরোও বলেন, আমরা সেই হামলা মামলায় ২০০৪, ২০০৭ এর নেত্রীর মুক্তির আন্দোলনে সংগ্রাম করে আসা লোকদের মূল্যায়ন চাই। সুবিধাবাদীরা পদ পেলে আগামী নির্বাচনে আমাদের জন্যে বিপদের আশংকা থেকে যায়।
তাই শাহবাগ থানার ২১ নং ওয়ার্ডে যে যোগ্য প্রার্থী তাকেই যেন শীর্ষ নেতৃবৃন্দ তুলে নিয়ে আসেন সেটিই আমাদের চাওয়া এবং প্রত্যাশা।
ডিসেম্বর মুক্তিযুদ্ধের মাস, তাই এ মাসে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বিএনপি হুংকার দিলেও আওয়ামী লীগ মাঠ দখলে রাখবে বলে সম্মেলনে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। নেতারা আরও বলেন, কাউন্সিলে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে শাহবাগ ও রমনা আওয়ামী লীগ রাজপথে বিএনপিকে প্রতিহত করবে।
