বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের লক্ষ্য নিয়ে উপমহাদেশের সর্ব প্রাচীন প্রতিষ্ঠান সরকারি মাদরাসা-ই-আলিয়ায় আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি (ঢাআসাস)। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্যা টাইমস অব বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক আবু নোমান রুমি। এছাড়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পলিটিক্স নিউজ ২৪ ডট কমের স্টাফ রিপোর্টার রাকিব মোরতাজা।
মঙ্গলবার (৩০ আগস্ট) মাদরাসার অধ্যক্ষ আগামী এক বছরের জন্য নবগঠিত এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে প্রেজেন্ট নিউজের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা পোস্টের প্রতিবেদক রাকিবুল হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেইলি বাংলাদেশ টাইমসের নিজস্ব প্রতিবেদক রাকিবুল বরকত, অর্থ ও দফতর সম্পাদক হিসেবে দৈনিক পর্যবেক্ষণের প্রতিবেদক মো. জুবায়ের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের ট্রেইনি প্রতিবেদক হুজ্জাতুল্লাহ নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে ডেইলি বাংলাদেশ এর ক্যাম্পাস প্রতিনিধি ইমরানুল হক সাকিব,আমার সংবাদের প্রতিবেদক আবু রায়হান,সকালের সময় পত্রিকার প্রতিবেদক এইচ এম মাহমুদ এবং আমার সংবাদের প্রতিবেদক রহমত উল্লাহ ।
এ ছাড়া প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রয়েছেন, নয়া শতাব্দীর জিবুর রহমান,দৈনিক সংবাদের
জেএস জাহিদ,আমাদের নতুন সময়ের এনামুল হক এনা ও সান নিউজের মুজাহিদ গাজী।
সাংবাদিক সমিতির নব গঠিত কমিটির সভাপতি আবু নোমান রুমি বলেন, “প্রায় ২৫০ বছরের প্রাচীন প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে সমিতির সদস্যরা লিখনির মাধ্যমে সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের নানান চিত্র তুলে ধরবেন। শুধু ঢাকা আলিয়া নয়, সমাজের সমস্যা-সম্ভাবনাগুলোও সদস্যদের লিখনিতে উঠে আসবে বলে বিশ্বাস করি। এজন্য আমরা সকলের দোয়া এবং সহায়তা কামনা করি”
সাধারন সম্পাদক রাকিব মোরতাজা বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঢাআসাসকে আরো সামনে এগিয়ে নিতে চাই।সাংবাদিক সমিতির অনুমোদন দেয়ায় আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে পারব।”
