ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল-২২ ওরিয়েন্টেশন ও ক্লাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ বৈরী হাওয়া উপেক্ষা করে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আনন্দের বান ডেকেছিল ২৫ অক্টোবর ২০২২
বেলা ১১টায় ইউনিভার্সিটির সেমিনার কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. শামসুদ্দোহা খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ ও মো. আলী আজম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ইসিই বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।

অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ার জাহিদ ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান নিজেদের ফ্যাকাল্টির পরিচিতি তুলে ধরেন। অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতমী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ক্লাব কার্নিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যাপক ড. নোভা আহমেদ ও অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ক্লাব কার্নিভাল উদ্বোধন করেন। কার্নিভালে বিশ্ববিদ্যালয়ের ২১টি ক্লাবের সব কটিই অংশ নেয়। কার্নিভাল সমন্বয় করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের সহকারী পরিচালক ফরহাদ হোসেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন জিইডি কোর্সের প্রভাষক আবদুল্লাহ আল ফাহাদ।
