মেহেদী হাসান রাজিব (পিরোজপুর) :
পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলার এগার গ্রাম সম্মিলনী (ই.জি.এস) শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, পিরোজপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৬ তারিখ পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব তানভীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালি উপজেলা উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার জনাব মেহের নিগার সুলতানা ও ১নং সয়না রঘুনাথ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৭ টিরও বেশি ক্রীড়া ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
