Read Time:1 Minute, 18 Second
সাকিব আল হাসান শুধু বাংলাদেশেরই নয়, গোটা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে তার অবদান অতুলনীয়। ব্যাট হাতে যেমন ভরসা দিয়েছেন, তেমনি বল হাতেও দলকে এনে দিয়েছেন সাফল্য।
তবে সময়ের চক্রে সাকিব এখন ক্যারিয়ারের শেষপ্রান্তে। ইনজুরি ও বিরতির কারণে তার অনুপস্থিতি যেন আরও প্রকট হয়ে উঠছে। যদিও নতুন অলরাউন্ডার তৈরি করতে মরিয়া টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা, তবে সাকিবের মতো পরিপূর্ণ অলরাউন্ডারের দেখা আর মিলছে না। একসঙ্গে ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য আর ম্যাচ জেতানোর ক্ষমতা—এ রকম অলরাউন্ডার বিরলই বটে।
জাতীয় দলের কোচ সালাউদ্দিনের মতে, সাকিবের মতো কাউকে আর পাবে না বাংলাদেশ। তবে যারাই আছেন, তাদের আরও শাণিত করার চেষ্টা করছে কোচিং প্যানেল।
Please follow and like us:
