ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ সারা দেশে আইটি প্রশিক্ষণার্থীদের জন্য এক স্বপ্নের দ্বার খুলে দিয়েছে। গত ১৯ বছর ধরে চলছে তাদের এই প্রোগ্রামটি। সারাবছরই এই প্রোগ্রামের জন্য আবেদন করা যায় বিভিন্ন রাউন্ডে।
তাদের এই প্রোগ্রামে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনা মূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ পাবেন। চাকরির বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে আইএসডিবি-বিআইএসইডব্লিউ সব কোর্স পরিচালনা করে। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।
এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ দেওয়া হয়। এ প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাঁরা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

গুরুত্বপূর্ণ তথ্য: আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য মোট ১৬৫টি আসন রয়েছে। চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুযোগ-সুবিধা: একদম বিনামূল্যে করানো হয় কোর্সটি। এটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ারও সুযোগ পাবেন কোর্স সম্পন্নকারীরা।
যা জানা প্রয়োজন: প্রতি রাউন্ডে আসনসংখ্যা মোট ১৬৫টি। চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে যদি আবেদন করেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।
যা জানা প্রয়োজন: প্রতি রাউন্ডে আসনসংখ্যা মোট ১৬৫টি। চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে যদি আবেদন করেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।
আবেদন যেভাবে: আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে ক্লিক করুন এখানে। এছাড়াও আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
