Read Time:1 Minute, 18 Second
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও মোঃ মেহেদী হাসান লিমন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
