জালিস মাহমুদ:
বীর মুক্তিযোদ্ধা,পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার,পিরোজপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক কমিশনার ও শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান সিকদার (৭৭) ইন্তেকাল করেছেন।
তিনি সোমবার রাত দেড়টার দিকে পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৩ মার্চ (মঙ্গলবার) জোহর নামাজ বাদ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রধান করা হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি,সাবেক সাংসদ ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এমকেএমএ আউয়াল ,পিরোজপুর পৌরসভার মেয়র মো.হাবিবুর রহমান মালেকসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
