পিরোজপুর ভান্ডারিয়ার আমানুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমকে বহাল রেখে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী খান মোহাম্মাদ শামীম আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মাদ শামীম আজিজ। অপরদিকে ছিলেন আইনজীবী মুহাম্মাদ হোসাইন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী খান মোহাম্মাদ শামীম আজিজ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ দেয়ার ক্ষমতা ভিসির। ভিসি এ পদে নিয়োগ দিতে এবং নিয়োগ প্রত্যাহারেরও ক্ষমতা রাখেন। সে হিসেবে ২০১৯ সালের ২ অক্টোবর আমানুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো. আব্দুল খালেক হাওলাদারকে নিয়োগ দেয়া হয়।’
পরবর্তীতে হাওলাদারের নিয়োগ প্রত্যাহার করে ২০২০ সালের ১৪ অক্টোবর ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিয়োগ দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমকে।
কৃতজ্ঞতা
জাগোনিউজ২৪
