পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অনাবৃষ্টিতে দিশেহারা কৃষক,ফলন নিয়ে শঙ্কায় কাটছে দিন।তীব্র খরায় লোকসানে পড়েছেন এই অঞ্চলের রবিশস্য চাষিরা। প্রচণ্ড রোদ, অনাবৃষ্টি এবং খাল-বিলে পানি কমে যাওয়ায় ফসলের খেত ফসলের খেত পুড়ে যাচ্ছে,ফেটে গেছে। এতে বাঙ্গি-তরমুজসহ বিভিন্ন ধরনের ফসলের গাছ শুকিয়ে গেছে। আশানুরূপ ফলন না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
উপজেলার পত্তাশী গ্রামের চাষিরা জানান, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, শক্তি ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন তারা। এ টাকা দিয়ে বিভিন্ন পরিমাণ জমিতে বাঙ্গি, সূর্যমুখি, তিল, জমিতে মুগ ডাল, ছোলা, ঢেড়শ, মরিচের চাষসহ অন্যান্য রবিশস্য চাষ করা হয়েছে।
বিভিন্ন রবিশসস্যের ক্ষেত্রে ফুল ও ফল রোদের তাপে ঝরে পড়েছে।ওনেক জায়গায় কাছাকাছি খাল না থাকায় সেচের ব্যবস্থা করা সম্ভব হয়নি।পানিতে তলিয়ে যাওয়ার ভয়ে উচু এলাকায় চাষ করা হয় রবিশস্য।কিন্তু এবার বৃষ্টি না হওয়া এবং আশপাশের নালা শুকিয়ে যাওয়ায় পানি সেচ দেয়া সম্ভব হয়নি। তাই কাঙ্খিত ফলন হয়নি।লোকসান পুষিয়ে উঠতে ওই এলাকার চাষিরা সরকারের কাছে বিশেষ প্রণোদনা পাওয়ার দাবি জানিয়েছেন।
কৃতজ্ঞতা
জাগোনিউজ২৪
