ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তে চলমান বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট এর ম্যাচে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ কে হারিয়ে সুপার আটে স্থান করে নিলো আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
সকাল ৯.৩০ মিনিটে খেলার নির্ধারিত সময় থাকলেও কারিগরী ত্রুটির কারণে ৩০ মিনিট পরে খেলা শুরু হয়। ফলশ্রুতিতে ৩ ওভার কমিয়ে খেলার জন্য ১৭ ওভার নির্ধারণ করা হয়। টসে জয় লাভ করে আল হাদীস বিভাগকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় দাওয়া বিভাগ। ব্যাটিং করতে নেমে ব্যাট’স ম্যানদের ব্যার্থতায় ১৬.৪ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় আল হাদীস বিভাগ। আল হাদীস বিভাগের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন মো. জানে আলম।বিজয়িঃ আল হাদীস দলের একাংশ
জবাবে ব্যাটিং করতে নেমে দাওয়া বিভাগ দুর্দান্ত সূচনা করে কিন্তু আল হাদীসের হাদিউজ্জামান এর ঘূর্ণিতে ১৭ ওভারে ৯৪/৬ রান করতে সক্ষম হয় দাওয়া বিভাগ। হাদিউজ্জামান ৪ উইকেট লাভ করেন। শেষ ওভারে দাওয়া দলের প্রয়োজ ছিল ৮ রান। মাহদী ফয়সাল আক্রমনে এসে ৩ রানের বিনিময়ে ২ উইকেট সংগ্রহ করে দলকে চুড়ান্ত ভাবে বিজয়ের বন্দরে পৌঁছে দেন।
আল হাদীস দলের সদস্য আহসান জুবাইর বলেন, “আমাদের দলীয় কোচ প্রফেসর ডক্টর আ ন ম নুরুল ইসলাম স্যারের দেখানো রোড ম্যাপ অনুযায়ী খেলে আমরা আজ এই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। মাঝখানে যখন আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ড্রেসিং রুমে স্যার আমাদের সাহস দিয়েছেন। আশাকরি আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারব এবং সেখানেও বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।”
আল হাদীস বিভাগের কোস প্রফেসর ডক্টর আ ন ম নুরুল ইসলাম বলেন, “আল হাদীস বিভাগ ইতোপূর্বেই চ্যাম্পিয়নসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিড়াঙ্গনে গুরুত্বপূর্ণ জায়গা দখলে সক্ষম হয়েছে। এবারের ক্রিকেট টুর্ণামেন্টেও সে ধারা অব্যাহত রয়েছে। আমার ছেলেরা পড়ালেখার পাশাপাশি কোনরকম খেলোয়াড়ি সুযোগসুবিধা না নিয়েও একাদিক্রমে জয়ের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আল হাদীস পরিবারের জন্য যে আনন্দের উপলক্ষ্য এনে চলেছে; সেজন্য আমরা উচ্ছ্বসিত! আশা করি ভবিষ্যতে আরো জয় ছিনিয়ে আনবে আমাদের সন্তানেরা।”
