জালিস মাহমুদঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাধীন বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের সার্টিফাইড কপি না পাওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।
জানা যায়, গত ১৯ মার্চ উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই করার সময়ে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের সমর্থনকারী এনায়েত শিকদারের স্বাক্ষরে গড়মিল থাকার অভিযোগে ওই দিন তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান অভিযোগ করেন, “তিনি ২২ মার্চ (সোমবার) সকালে মনোনয়ন পত্র বাতিলের সার্টিফাইড কপি সংগ্রহের জন্য ইন্দুরকানী উপজেলা নির্বাচন অফিসে গিয়ে গেলে দায়িত্বরত অফিসার রোকনুজ্জামানের কাছে সার্টিফাইড কপি চাইলে তিনি না দিয়েই অফিস থেকে বেরিয়ে যান। তার সঙ্গে থাকা লোকজন দীর্ঘক্ষণ অপেক্ষা করেও এবিষয়ে অফিসের কারো সহযোগিতা না পেয়ে চলে আসেন।”
তিনি আরও অভিযোগ করেন,” উপজেলা নির্বাচন অফিসার সার্টিফাইড কপি না দিয়ে পূর্বপরিকল্পিতভাবে সময়ের কালক্ষেপণ করছেন যাতে আমি আপিল না করতে পারি এবং সে জন্যই সংশ্লিষ্ট অফিসার ওইদিন বিকেল ৪.৩০ মিনিটে অফিসে আসেন।”
এবিষয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানের মুঠো ফোনে – ০১৭১৫০৫৬১২৮ বারংবার রিং হলেও তিনি ফোন তুলেননি।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন পত্রের সমর্থনকারী এনায়েত শিকদার ১৯ তারিখে উপজেলা কার্যালয়ে পৌছলে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। এবিষয়ে প্রার্থী হাবিবুর রহমান নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ করলে ওই দিন সন্ধ্যায় পুলিশ অপহৃত এনায়েত শিকদারকে উপজেলার পথের হাট থেকে উদ্ধার করে।
